মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ‌্য জানি‌য়ে‌ছে। দোহায় অনু‌ষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *