মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।
তিনি বলেন, ‘বিগতসময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকারগঠনসহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *