মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কেরানীগঞ্জে ঝিলমিল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ টাকা জরিমানা

শনিবার, ২২ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অবস্থিত ঝিলমিল হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওমর ফারুক এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুকাদ্দেশের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, আবু হানিফ নামে এক রোগীর চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন সরেজমিনে গিয়ে হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান যাচাই করে। এ সময় নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওমর ফারুক বলেন, রোগীদের সাথে প্রতারণা ও অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  এদিকে জরিমানার ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নিয়মিত মনিটরিং হলে রোগীরা সঠিক সেবা পাবেন। অধিকাংশ হসপিটালে ডাক্তার এবং নার্সের অভাব রয়েছে। আধুনিক সেবা যন্ত্রের অভাব। সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ।এছাড়াও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে মাত্র হাসপাতাল। ভুক্তভোগীরা জানিয়েছেন এগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *