বাসসের এমডি কামাল উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
এদিকে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।
