মূল কন্টেন্টে যান
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

অনিবন্ধিত পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৭ বার
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এস এম জুলফিকার আলী জুনুর করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রিটের পক্ষে আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু নিজেই শুনানি করেন।
তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিবন্ধিত পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশসহ রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *